****
দিগদর্শন ওয়েব ডেস্ক: ৪ এপ্রিল মধ্য কলকাতায় মহাজাতি সদন মঞ্চে অনুষ্ঠিত হলো বর্ষ শেষের গান ও কবিতা। অভিনব এই উদ্যোগ নেন বাচিক শিল্পী , অভিনেতা শৌভিক ভট্টাচার্য। নতুন বছরের আহবান ও বর্ষশেষের স্মৃতিচারণ এই অনুষ্ঠানের প্রতীকী রূপ পায়। অনুষ্ঠানটির নিবেদক বেঙ্গল ওয়েব সলিউশন ও কৃষ্ণনগর লায়ন্স ক্লাব।
দুই পর্বের অনুষ্ঠানের প্রথম পর্যায়ে কথায়, কবিতায়, গানে আড্ডায় মাতিয়ে দেন চন্দ্রবিন্দুর অনিন্দ্য চট্টোপাধ্যায়, উপল সেনগুপ্ত ক্যাকটাসের সিধু এবং বাচিক শিল্পী শৌভিক ভট্টাচার্য আড্ডার বিষয় ছিল প্রেম ও বসন্তের অনুষঙ্গ। দ্বিতীয় পর্যায়েও কবিতার পাশাপাশি চন্দ্রবিন্দু ও ক্যাকটাসের গান দর্শকদের প্রশংসা পায়।
শৌভিক ভট্টাচার্য তাঁর বাচিক শিল্পের নিবেদনে রবীন্দ্রনাথ, সুনীল গঙ্গোপাধ্যায়, মল্লিকা সেনগুপ্ত সহ অন্যান্য আধুনিক কবিদীর কবিতা নিবেদন করেন। একক সঙ্গীত পরিবেশন করেন সাক্ষর বসু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের অধ্যাপক ঈশান চক্রবর্তী এবং কৃষ্ণনগর লায়ন্স ক্লাবের সভাপতি তন্ময় কুমার সাহা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মৌনিতা চট্টোপাধ্যায়।
