পডকাস্ট আশা অডিও’র, সূত্রধর খরাজ মুখোপাধ্যায়
* সুজিৎ চট্টোপাধ্যায়: একটা সময় ছিল কলকাতার হাতিবাগান অঞ্চলে বৃহস্পতি, শনি ও রবিবার পথ চলা ছিল দুষ্কর। নাটকপ্রেমী বাঙালির সদর্প পদচারণায় মুখর থাকত উত্তর কলকাতার শেষ প্রান্ত। দুপুর থেকে রাত্রি। বাঘা বাঘা নটনটীদের আবির্ভাবে নগর গুলজার। অন্যদিকে রেডিও চলনের সময় ১৯২৭ থেকেই বেতার নাটক ছিল জনতার নয়নের মণি। বুধবার পল্লী বেতার অনুষ্ঠানে চাষী ভাইদের ফসল…
