দিগদর্শন ওয়েব ডেস্ক: বারাসতের নীলগঞ্জ রোডে ১২০ একর জমিতে গড়ে উঠেছে সবুজ ক্যাম্পাস। দমদম বিমানবন্দর থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরত্বে গড়ে ওঠা এই ইউনিভার্সিটির ক্যাম্পাসে পড়াশোনা করছেন প্রায় সাড়ে সাতহাজার ছাত্রছাত্রী।যাদের মধ্যে আবাসিক প্রায় আড়াই হাজার। এই মুহূর্তে পূর্ব ভারতে উচ্চ শিক্ষার ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়ে এ্যাডামাস ইউনিভার্সিটি টিমলিজ এডটেক- এর সহযোগিতায় পশ্চিমবঙ্গে প্রথম কর্মনিযুক্তির ক্যাম্পাস ডিগ্রি প্রোগ্রাম শুরুর ঘোষণা করল। এই উদ্যোগে পূর্ণসময়ের ক্যাম্পাসভিত্তিক ২+২ বছরের ডিগ্রি কোর্সের মধ্যে সাইপেন্ড সহ ব্যবহারিক শিক্ষার সুযোগ থাকছে। বুধবার এমনই দাবি করে বারাসতের ক্যাম্পাসে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
এই নতুন বাস্তব পটভূমিতে প্রোগ্রামগুলির মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ব্যবহারিক প্রয়োগে তথ্যবিজ্ঞান সহ বি টেক, ফিনটেক সহ বি টেক ও ই -কমার্স এবং বিবি এ। ভারতে এখন মাত্র ৪.২ শতাংশ কর্মশক্তির আনুষ্ঠানিক কারিগরি প্রশিক্ষণ রয়েছে। তাই এই শিক্ষায় প্রতিষ্ঠান শিখতে শিখতে উপার্জন ও কাজের মধ্যে শিক্ষা নীতিতে ছাত্রছাত্রীরা ক্লাসরুম ডিজিটাল শিক্ষার সঙ্গে কর্মক্ষেত্রের অভিজ্ঞতাকে সংযুক্ত করবে। এই প্রতিষ্ঠানের আচার্য অধ্যাপক ড: শমিত রায় বলেন,কর্মসংযুক্তির ক্যাম্পাস ডিগ্রি প্রোগ্রাম এক নতুন দিশা দেখাবে ।
টিমলিজ এডটেক -এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আধিকারিক শান্তনু রুজ বলেন, উচ্চশিক্ষা তখনই সফল হয়, যখন কর্মসংস্থানের ক্ষেত্রে সহায়ক হয়। এই উদ্যোগে আমরা সেই লক্ষ্য পূরণ করব। অ্যাডামাস ইউনিভার্সিটির সহ উপাচার্য অধ্যাপক সুরঞ্জন দাস বলেন, এই শিক্ষাক্রম শিক্ষাক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে। যা বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
