
*****
দিগদর্শন ওয়েব ডেস্ক: চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা,,,,,,, কবির বর্ণনার নারীর কেশরাশি যেমন সাহিত্যের আঙিনায় প্রতিষ্ঠিত হয়েছে , তেমন রূপকথার গল্পে কুচবরণ কন্যা তার মেঘবরণ চুলের বর্ণনা শিশু মনে চুলের প্রতি অতিরিক্ত আগ্রহ সৃষ্টি করত। কেশসজ্জা শুধু নারীর নয়, পুরুষেরাও সৌন্দর্য্যের অহংকার হিসেবে দেখেন।যুগের সঙ্গে পরিবর্তিত হয়েছে চুলে নিয়ে চুলচেরা বিচার। পরিবেশ দূষণ আর ফ্যাশনের চাহিদায় কেশসজ্জায় একটি যুগান্তকারী প্রয়োজনীয়তার উন্মেষ ঘটেছে।

পেশাদারি দুনিয়ায় হেয়ার কাটিং এবং হেয়ার ড্রেসিং এখন জীবনের অঙ্গ। দক্ষিণ কলকাতার টালিগঞ্জ অঞ্চলে আমজাদ হাবিব প্রিমিয়াম স্যালুন এন্ড একাডেমির একটি শাখার উদ্বোধন হলো বুধবার বিকেলে। সোমা ঘোষের ফ্র্যাঞ্চাইজির এই স্যালুন এন্ড একাডেমিতে আছে আধুনিক প্রযুক্তি ব্যবহারে কেশসজ্জার ব্যবহারিক পাঠক্রম । স্বল্পমেয়াদি, তিন মাস ও ছমাসের শিক্ষাক্রমে থাকবে স্বনির্ভর হওয়ার সুযোগ। যোগ্যতার ভিত্তিতে ছাত্রছাত্রীরা হাবিব গ্রুপের ঐতিহ্যবাহী বিপণীতে কাজের সুযোগ পেতে পারেন। অনুষ্ঠানে দিল্লি থেকে এসে যোগ দেন বিখ্যাত হেয়ার স্টাইলিস্ট আমজাদ হাবিব এবং তাঁর পুত্র হেয়ার স্টাইলিস্ট আয়ান হাবিব ।
আমজাদ জানালেন,যুগে যুগে স্টাইল শুধু সৌন্দর্য রক্ষার চাবিকাঠি নয়,ব্যক্তিত্ব গঠনেও সহায়ক হয়েছে। যেকোন স্যালুন চুল কেটে দিতে পারে, কালার করে দিতে পারে। কিন্তু চার পুরুষের ঐতিহ্যবহনকারী হাবিব আপনার মুখের গড়ন অনুযায়ী পরামর্শ দেয়। আমাদের নিজস্ব কিছু পণ্য আছে যা কেশসজ্জার জন্য অব্যর্থ। চতুর্থ প্রজন্মের প্রতিনিধি আযান জানালেন, জেন জি অনেক বুদ্ধিমান। তাঁরা তাঁদের ভালোমন্দ বোঝেন। তাই কেশ পরিচর্যার জন্য আমাদের ব্র্যান্ডকেই বেছে নেন। মাষ্টার ফ্র্যাঞ্চাইজি সোমা ঘোষ জানালেন, কেশসজ্জার পাশাপাশি তরুণ প্রজন্মকে পেশাগত সহায়তা দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রয়াস নিয়েছি।
