
****
দিগদর্শন ওয়েব ডেস্ক : বাংলায় এক প্রবাদ আছে। ইংরেজের গাড়ি, বাঙালির বাড়ি। Grih গৃহ নির্মাণ শিল্পে রাজ্যে অন্যতম সংস্থা ফরচুন হাইটস। উত্তর চব্বিশ পরগণার জেলা সদর বারাসত শহরে ৯৩৫ টি ফ্ল্যাটের একটি বিলাসবহুল অত্যাধুনিক আবাসন প্রকল্প গড়ে তুলেছে ফরচুন হাইটস।
২০১৮ থেকে পাঁচটি ধাপে এই প্রকল্প শুরু হয়ে শেষ হয় ২০২৫ সালে। নির্ধারিত সময়সীমার আগেই এই প্রকল্প সম্পূর্ণ হওয়ার মধ্যে সংস্থা সফল পেশাদারিত্বের পরিচয় দিয়েছে। এই আবাসনে আধুনিকীকরণের সঙ্গে প্রাকৃতিক পরিবেশের মেলবন্ধন ঘটানোর সার্থক প্রয়াস হয়েছে। আবাসনের ফ্ল্যাটগুলি দুটি, আড়াইটি ও তিন কামরার ফ্ল্যাট রাখা হয়েছে মধ্যবিত্তের সামর্থ ও প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিয়ে। রয়েছে পেন্ট হাউস।৭০ শতাংশের মত উন্মুক্ত সবুজ অঞ্চল। রয়েছে ক্লাব হাউস, জিমনেশিয়াম , রুফটপ সুইমিং পুল, ইনডোর গেমস, শিশুদের খেলার শিশু মহল ও কমিউনিটি প্যাভিলিয়ন।
বারাসতের এমন এক অঞ্চলে এই আবাসন গড়ে তোলা হয়েছে যা রেলপথ ও সড়কপথে কলকাতার সঙ্গে সহজে যোগাযোগ করা যায়। রয়েছে কাছাকাছি অঞ্চলে শিক্ষালয়, স্বাস্থ্যসেবার সুবিধা সংস্থার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মার্কেটিং সঞ্জিত ঘোষ সাংবাদিকদের জানান, নির্ধারিত সময়ের আগে গ্রাহকদের কাছে ফ্ল্যাটের চাবি পৌঁছে দিয়ে আমরা আমাদের বিশ্বাসযোগ্যতার প্রমাণ দিয়েছি। তিনি জানান হাওড়ার আন্দুল রোডে গড়ে উঠছে নতুন প্রকল্প।
